বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোনো কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। তার দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরের মতো রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াতেও দলীয় প্রভাব রয়ে গেছে।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী দলীয় প্রার্থী দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন। ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই। এ কারণেই বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি গণতান্ত্রিক বলেও মনে করছে না এনসিপি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতার মধ্যে যে ভারসাম্য থাকা প্রয়োজন, বর্তমান নির্বাচন প্রক্রিয়া সেই ভারসাম্য প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে এসব আপত্তি থাকার পরও গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। নাহিদ ইসলামের ভাষ্য, নির্বাচনে প্রার্থী দেওয়ার মাধ্যমে জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করাই তাদের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলেও এতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনমনে আলোচনা তৈরি হবে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বিরোধী দলের অবস্থানও আরও স্পষ্ট হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোনো কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। তার দাবি, প্রশাসনের বিভিন্ন স্তরের মতো রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াতেও দলীয় প্রভাব রয়ে গেছে।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী দলীয় প্রার্থী দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন। ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই। এ কারণেই বর্তমান ব্যবস্থাকে পুরোপুরি গণতান্ত্রিক বলেও মনে করছে না এনসিপি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতার মধ্যে যে ভারসাম্য থাকা প্রয়োজন, বর্তমান নির্বাচন প্রক্রিয়া সেই ভারসাম্য প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে এসব আপত্তি থাকার পরও গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। নাহিদ ইসলামের ভাষ্য, নির্বাচনে প্রার্থী দেওয়ার মাধ্যমে জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করাই তাদের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলেও এতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনমনে আলোচনা তৈরি হবে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বিরোধী দলের অবস্থানও আরও স্পষ্ট হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream