মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রদ্ধা জানাতে জিয়া-খালেদার সমাধিতে নতুন চার নেতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শ্রদ্ধা জানাতে জিয়া-খালেদার সমাধিতে নতুন চার নেতা
শ্রদ্ধা জানাতে জিয়া-খালেদার সমাধিতে নতুন চার নেতা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি যুক্ত হওয়া চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, বিএনপি ও জনগণের মধ্যে আরও দৃঢ় যোগাযোগ তৈরি করতে হবে। সরকারের সঙ্গে জনগণেরও একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরেক স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও কখনো বক্তব্যে প্রতিহিংসার প্রকাশ ঘটাননি। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও বিরোধী দল বা অন্য কারও প্রতি অবজ্ঞাসূচক মনোভাব দেখাননি বলে দাবি করেন তিনি।

এ সময় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শ্রদ্ধা জানাতে জিয়া-খালেদার সমাধিতে নতুন চার নেতা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি যুক্ত হওয়া চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, বিএনপি ও জনগণের মধ্যে আরও দৃঢ় যোগাযোগ তৈরি করতে হবে। সরকারের সঙ্গে জনগণেরও একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরেক স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও কখনো বক্তব্যে প্রতিহিংসার প্রকাশ ঘটাননি। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও বিরোধী দল বা অন্য কারও প্রতি অবজ্ঞাসূচক মনোভাব দেখাননি বলে দাবি করেন তিনি।

এ সময় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream