জয়পুরহাটে যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার ও শিশু-বান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে Free a Girl Nederland, ZEEMAN- এর সহযোগিতায় ও এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মাহবুব-উন-নবী, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ২০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে শিশু যৌন নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া, ভুক্তভোগী শিশুর ট্রমা ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল আচরণ, ভিকটিমহুডের ধারণা, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে করণীয়, প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু বান্ধব আদালত বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতামত