‘বাল্যবিবাহমুক্ত সাউথখালী ইউনিয়ন গড়ার প্রত্যয়ে’ বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও বাজারে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শরণখোলা এডিপির আয়োজনে ইজিবাইকে মাইক স্থাপন করে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের বাল্যবিবাহ না দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপি’র প্রোগ্রাম অফিসার মানিক হালদার জানান, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। এ লক্ষ্যেই সাউথখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী এ সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মতামত