সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিরাজগঞ্জে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সিরাজগঞ্জে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার বাংলা এনজিও পরিচালক আরিফুল ইসলাম (৪৫)র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামে বাড়ির পাশে একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম দূর্গানগর ইউনিয়নের দূর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে ও সোনার বাংলা এনজিও'র পরিচালক। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, স্থানীয় দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের মেহগনি গাছের সাথে আরিফুল ইসলাম নামের একজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। 

ওসি আরও জানান, আজ সোমবার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে কী কারণে আরিফুল ইসলাম এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার বাংলা এনজিও পরিচালক আরিফুল ইসলাম (৪৫)র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামে বাড়ির পাশে একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম দূর্গানগর ইউনিয়নের দূর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে ও সোনার বাংলা এনজিও'র পরিচালক। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, স্থানীয় দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের মেহগনি গাছের সাথে আরিফুল ইসলাম নামের একজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। 

ওসি আরও জানান, আজ সোমবার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে কী কারণে আরিফুল ইসলাম এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream