রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে চা বাগানের গাছে ঝুলছিল প্রেমিক যুগলের মরদেহ

মৌলভীবাজারের রাজনগরে পারিবারিক কলহ ও মানসিক টানাপোড়েনের জেরে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের ‘মোকাম আকাশি টিলা’ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গল ও বিনতা দুজনই আগে পৃথক সংসারে বিবাহিত ছিলেন এবং তাদের সন্তান রয়েছে। পরে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় এক মাস আগে তারা গোপনে কোর্ট ম্যারেজ করেন। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে বিরোধ ও অশান্তি দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক চাপের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

রোববার সকালে মাথিউড়া চা বাগানের পাহারাদার স্বপন রাজভর দায়িত্ব পালনকালে একটি গাছে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে রাজনগর থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন,পারিবারিক অমিল ও টানাপোড়েনের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে চা বাগানের গাছে ঝুলছিল প্রেমিক যুগলের মরদেহ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগরে পারিবারিক কলহ ও মানসিক টানাপোড়েনের জেরে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের ‘মোকাম আকাশি টিলা’ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গল ও বিনতা দুজনই আগে পৃথক সংসারে বিবাহিত ছিলেন এবং তাদের সন্তান রয়েছে। পরে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় এক মাস আগে তারা গোপনে কোর্ট ম্যারেজ করেন। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে বিরোধ ও অশান্তি দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক চাপের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

রোববার সকালে মাথিউড়া চা বাগানের পাহারাদার স্বপন রাজভর দায়িত্ব পালনকালে একটি গাছে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে রাজনগর থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন,পারিবারিক অমিল ও টানাপোড়েনের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream