রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আমাদেরকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনের সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করে উনি সকলের দ্বারেদ্বারে ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। 

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক ধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরও চার বছর বাড়িয়ে গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন। আজকে আমাদের শিক্ষাব্যবস্থা গত ১৭ বছরে ধস নেমেছে। এই ধস শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। বর্তমানে এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি বাংলাদেশের ইতিহাসে বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাব্যবস্থায়।

তিনি বলেন, বিএনপি সরকার যতবার ক্ষমতায় ছিল সব সময় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বর্তমান বিএনপি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধু প্রাথমিক শিক্ষা না মাধ্যমিক, কলেজসহ কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন বাংলাদেশের ভিতরে ও বিদেশে গিয়ে দক্ষ করিগর হিসেবে কাজ করতে পারে। এবং বাংলাদেশের ভিতরে কর্মসংস্থানের যেন সমস্যা না হয়। 

তিনি আরও বলেন, আমাদের সন্তানদের যদি মানুষ করতে হয় ও তাদের সুন্দর একটি জীবন দিতে, তাহলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। আমাদেরকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদেরকে ঠিকমতো পড়া টেবিলে বসাতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে দেশ পরিচলনায় সহযোগিতা করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসন প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৬ আগস্ট ২০২৬

আমাদেরকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream