বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। যেকোনো সময় নতুন বেতন কাঠামো নিয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পে স্কেলের খসড়া ইতোমধ্যে সচিব কমিটিতে নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। দীর্ঘ ১১ বছর নতুন বেতন কাঠামো না থাকায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে রয়েছেন। তাদের আর্থিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন পে স্কেল প্রয়োজন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

প্রস্তাবিত কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন না বাড়িয়ে তুলনামূলকভাবে নিচের গ্রেডের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

খসড়া অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হতে পারে। শুরুতে মূল বেতন বাড়ানোর পর পর্যায়ক্রমে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের কথা রয়েছে। চলতি বছরের জুলাই থেকে এর আংশিক কার্যকর এবং ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো কাঠামো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। তবে কত ধাপে এটি বাস্তবায়িত হবে, সে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এর আগে নবম পে কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল। এখন মন্ত্রিসভার অনুমোদনের পরই চূড়ান্ত বেতন কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি স্পষ্ট হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। যেকোনো সময় নতুন বেতন কাঠামো নিয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পে স্কেলের খসড়া ইতোমধ্যে সচিব কমিটিতে নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। দীর্ঘ ১১ বছর নতুন বেতন কাঠামো না থাকায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে রয়েছেন। তাদের আর্থিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন পে স্কেল প্রয়োজন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

প্রস্তাবিত কাঠামোতে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন না বাড়িয়ে তুলনামূলকভাবে নিচের গ্রেডের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

খসড়া অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হতে পারে। শুরুতে মূল বেতন বাড়ানোর পর পর্যায়ক্রমে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের কথা রয়েছে। চলতি বছরের জুলাই থেকে এর আংশিক কার্যকর এবং ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো কাঠামো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। তবে কত ধাপে এটি বাস্তবায়িত হবে, সে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এর আগে নবম পে কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছিল। এখন মন্ত্রিসভার অনুমোদনের পরই চূড়ান্ত বেতন কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি স্পষ্ট হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream