রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

স্পেনের গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

স্পেনের গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প
স্পেনের গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার একটি ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর গ্রানাদার মহানগর এলাকার আলহেন্দিনে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর শহরের বিভিন্ন স্থানে ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা যায়। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী দল ক্ষতিগ্রস্ত ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। 

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রানাদার বাসিন্দাদের সতর্ক করে বলেন, যাদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা যেন শান্ত থাকেন এবং অপ্রয়োজনে ভবনে প্রবেশ বা বের হওয়া এড়িয়ে চলেন।

তিনি রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা, দেয়ালসহ ধসে পড়তে পারে এমন স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেন। 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

বিষয় : ভূমিকম্প স্পেন গ্রানাদা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

স্পেনের গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার একটি ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর গ্রানাদার মহানগর এলাকার আলহেন্দিনে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর শহরের বিভিন্ন স্থানে ভবনের ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা যায়। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী দল ক্ষতিগ্রস্ত ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। 

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রানাদার বাসিন্দাদের সতর্ক করে বলেন, যাদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা যেন শান্ত থাকেন এবং অপ্রয়োজনে ভবনে প্রবেশ বা বের হওয়া এড়িয়ে চলেন।

তিনি রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা, দেয়ালসহ ধসে পড়তে পারে এমন স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেন। 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream