রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ, যৌথ অভিযানে আটক দুইজন

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের বাড়ি পাঞ্জাবে।

রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ২১ বছর বয়সী মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সী দেবেন্দ্র সিং। তাঁদের বিরুদ্ধে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, পুরো ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। গ্রেফতার ওই নারী প্রতিবেশী দেশ পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন।

ওই দুই ব্যক্তির একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত। তারা ওই নারীর সঙ্গে প্রেমময় কথাবার্তা বলে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেন। পুলিশের মতে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ক্ষেত্রে সম্প্রতি এই কৌশলটি বেশ নিয়মিত হয়ে উঠেছে।

পুলিশ আরও জানায়, এর আগেও গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামের এক নারীকে একই কৌশলে ফাঁদে ফেলেছিল আইএসআই।

মহকদীপ তার স্বামীর থেকে আলাদা থাকতেন। তার স্বামী বর্তমানে মাদক পাচারের মামলায় কারাগারে আছেন। পুলিশের ভাষ্যমতে, আইএসআইয়ের পরিচালকরা মূলত অসহায় ও একা বসবাসকারী নারীদের নিশানা করেন। প্রেমের অভিনয় ও অর্থের লোভ দেখিয়ে তাদের দিয়ে নাশকতামূলক কাজ করানো হয়। তদন্তে বেরিয়ে এসেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই নারীকে অর্থ দেওয়া হয়েছিল।

এদিকে ওই নারীর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি গুলি এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সন্দেহভাজন ওই তিন ব্যক্তি মূল অভিযুক্তদের থাকার ব্যবস্থা, মোটরসাইকেল সরবরাহ এবং ঘটনাস্থলে যাতায়াতে সহায়তা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত ৩ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে একটি রেললাইনে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়, লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে অনুপগড়-সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন ওই একই লাইন দিয়ে পার হয়েছিল।

বিষয় : পাকিস্তান ভারত গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ, যৌথ অভিযানে আটক দুইজন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream