শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আমাজনে ৪৮ ঘণ্টায় ৭০০ স্থানে আগুন

আমাজনে ৪৮ ঘণ্টায় ৭০০ স্থানে আগুন
আমাজনে ৪৮ ঘণ্টায় ৭০০ স্থানে আগুন

জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় দেখা দিয়েছে তীব্র খরা। এর মধ্যেই ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে দাবানল। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় সরকার।

জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত পারা রাজ্যে ৫ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের প্রায় সমান। শুধু গত ৪৮ ঘণ্টায় সেখানে প্রায় ৭০০টি আগুনের ঘটনা সক্রিয় ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জারি করা এই জরুরি অবস্থা ১২০ দিন কার্যকর থাকবে। এ সময়ে চারণভূমি পরিষ্কার কিংবা জমি প্রস্তুতের জন্য আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ ও নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রাজ্যটিতে প্রায় ৮৭ লাখ মানুষের বসবাস। দীর্ঘস্থায়ী খরায় বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পারা রাজ্য সরকারের ভাষ্য, শুকনো উদ্ভিদ দাবানলের বিস্তার বাড়িয়ে দিচ্ছে। এতে স্থানীয় জনগোষ্ঠী, বনাঞ্চল এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট এল নিনো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই জলবায়ুগত ঘটনা তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের ঘাটতি তৈরি করে। ফলে আমাজন অঞ্চলে খরা আরও তীব্র হচ্ছে। চলতি বছর এল নিনোর প্রভাব বিশেষভাবে শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দাবানলের প্রভাব এরই মধ্যে আমাজনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী আমাজনাস রাজ্যের রাজধানী মানাউসের আশপাশে জ্বলতে থাকা শত শত দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ রূপ নেয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অক্টোবরের শুরুতে শহরটির বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজন। জীববৈচিত্র্যের বিশাল ভান্ডার হওয়ার পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণেও এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপুল পরিমাণ কার্বন শোষণের মাধ্যমে জলবায়ুর ভারসাম্য রক্ষায় সহায়তা করে বনটি। ফলে আমাজনের দাবানল শুধু ব্রাজিলের পরিবেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের কারণ।

উল্লেখ্য, ২০২৪ সালে ব্রাজিলের আমাজন অঞ্চলে রেকর্ডসংখ্যক দাবানলের ঘটনা ঘটেছিল। চলতি বছরও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দাবানলের প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

সূত্র: আরব নিউজ

বিষয় : ব্রাজিল আমাজন ভয়াবহ দাবানল পারা রাজ্য জরুরি অবস্থা জারি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আমাজনে ৪৮ ঘণ্টায় ৭০০ স্থানে আগুন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream