রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বাংলাদেশের মাঠে মুখোমুখি হামজা-ভিনিসিয়ুস

বাংলাদেশের মাঠে মুখোমুখি হামজা-ভিনিসিয়ুস

ফুটবলই হলো ব্রাজিলের ব্র্যান্ড। পুরো বিশ্ব তাদের শৈল্পিক ফুটবলে মোহিত। বাংলাদেশের একটি অংশ পেলে-রোনালদোর মতো কিংবদন্তিদের খেলা দেখে ব্রাজিলের ভক্ত হয়ে গেছে। টেলিভিশনে যে দলের সুন্দর ফুটবলে মুগ্ধ হয়েছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা, এবার বাস্তবে সেই ব্রাজিলের ছন্দময় খেলা দেখার সুযোগ সামনে থেকে। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ার মতো ইউরোপ মাতানো তারকা ঢাকার মাঠে খেলবেন। এই ব্যাপারটি স্বপ্ন মনে হলেও বাস্তবতায় খুব জলদি সম্ভব।ব্রাজিল ফুটবল ফেডারেশনের পাঁচ প্রতিনিধি রোববার ঢাকায় আসার পরই যে গুঞ্জন রটেছিল ফুটবলপাড়ায়, তা হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী অক্টোবরে ব্রাজিল প্রতিনিধি দল ঢাকার মাঠে বাংলাদেশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের আগ্রহে সাড়া দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবর হামজা চৌধুরী-ভিনিসিয়ুস জুনিয়রের দ্বৈরথটা দেখা যাবে জাতীয় স্টেডিয়ামে।রোববার ব্রাজিলের প্রতিনিধিরা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ দেখেন। পাশাপাশি কয়েকটি আবাসিক হোটেলও দেখেন তারা। দুই মাঠের মান ও সংলগ্ন অবকাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ-বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু অবকাঠামোগত উন্নয়নের তাগিদ দিয়েছে প্রতিনিধি দল। দুটি স্টেডিয়াম পরিদর্শন শেষে পরশু রাতেই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সেখানেই বাংলাদেশ আর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা নিয়ে খোলামেলা আলোচনা হয়।  ব্রাজিলের প্রস্তাবিত তারিখ ৫ ও ৬ অক্টোবর। ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় আসতে চাইছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নানা আলোচনা চললেও ৬ অক্টোবর ম্যাচ নিশ্চিত হয়ে গেছে– এমন খবর সঠিক নয় বলে গতকাল জানিয়েছেন বাফুফে সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, ‘আমাদের সভাপতি ফিফার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন, যাতে ব্রাজিল ম্যাচটাও খেলতে পারি এবং আসিয়ান কাপও খেলতে পারি।’ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায় ভারত। তাদের জায়গায় এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। এখন মহাসমস্যায় পড়েছে বাফুফে। ফিফার আমন্ত্রিত টুর্নামেন্ট আসিয়ান কাপ থেকে নিজেদের প্রত্যাহার করতে পারছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আবার ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রস্তাবও উপেক্ষা করার মতো নয়। তাই তো বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হাঁটছেন সুন্দর সমাধানের পথে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। এরপর আছে স্থান নির্ধারণী ম্যাচও, যার সম্ভ্যাব্য তারিখ ৩ অক্টোবর। তাই স্থান নির্ধারণী ম্যাচটি না খেলে অথবা এক দিন এগিয়ে ২ অক্টোবর করা যায় কিনা, তা ফিফার কাছে আবেদন করবে বাফুফে। সেক্ষেত্রে স্থান নির্ধারণী ম্যাচ খেলে রাতেই ঢাকায় রওনা দিলে ধকলটা কমবে বাংলাদেশের। তখন ৬ অক্টোবর ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বাংলাদেশে বেশ বড় বহর নিয়ে আসতে চায় ব্রাজিল। জানা গেছে ৯০ জনের কন্টিনজেন্টকে কলকাতা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দুবাই চার্টার্ড করে পাঠাতে হবে বাফুফেকে। পাশাপাশি আনুষঙ্গিক খরচ তো রয়েছেই। শুধু ম্যাচ আয়োজনের জন্য কয়েক কোটি টাকা প্রয়োজন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দিয়ে এই খরচ বহন করা কঠিন বাফুফের জন্য। তাই ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচের অর্থের জন্য সরকারের কাছে সহযোগিতা চাইবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হবে। এ রকম ম্যাচ সরকারের সহায়তা নিয়েই করতে হবে’– বলেন শাহীন।

ব্রাজিল বাংলাদেশে যে কারণে ম্যাচ খেলতে চায়

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ বাংলাদেশের মাটিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিষয়টি হঠাৎ করে তৈরি হয়নি। দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের উপস্থিতি  এবং বাংলাদেশের ব্রাজিল-ভক্তদের বিশাল সমর্থকগোষ্ঠী আরও শক্তিশালী করার পরিকল্পনাই মূলত ব্রাজিলকে ঢাকায় ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী করেছে। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর এশিয়া সফরে আসবে। ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। শুরুতে ভারতের ম্যাচের পর ব্রাজিলের বাংলাদেশে এসে অনুশীলন করার পরিকল্পনা ছিল। সে জন্যই গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে। কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা দেখে ব্রাজিলের প্রতিনিধি দলের ধারণায় পরিবর্তন আসে। অনুশীলনের পাশাপাশি এখানে একটি ম্যাচ আয়োজন করাও সম্ভব বলে মনে হয়েছে তাদের। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের বিশাল ব্রাজিল-সমর্থক গোষ্ঠী। বিশ্বকাপ এলেই বাংলাদেশে ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাংলাদেশের ব্রাজিল-ভক্তদের কর্মকাণ্ড ব্রাজিলিয়ানদের নজর কেড়েছে। এই বিশাল সমর্থকগোষ্ঠীকে ভবিষ্যতের বাণিজ্যিক কার্যক্রমের অংশ করতে চায় ব্রাজিল। দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের ব্র্যান্ড ও সমর্থন আরও শক্তিশালী করাও তাদের পরিকল্পনার অংশ। বলা যায়, বাংলাদেশে ম্যাচ খেলার প্রস্তাবটি মূলত দুই পক্ষেরই স্বার্থের সঙ্গে মিলে গেছে। বাংলাদেশ পাচ্ছে বিশ্বের অন্যতম সেরা দলকে নিজেদের মাঠে আনার সুযোগ, আর ব্রাজিল পাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশাল সমর্থকগোষ্ঠীর কাছে নিজেদের উপস্থিতি আরও শক্ত করার সুযোগ।

 ব্রাজিল বাংলাদেশে যে কারণে ম্যাচ খেলতে চায়

ব্রাজিল–বাংলাদেশ ম্যাচে নতুন স্বপ্ন ফুটবলপ্রেমীদের

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ বাংলাদেশের মাটিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।  ঢাকায় আগামী ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল গতকাল দুপুরে ঢাকায় আসে। এরপর ঢাকার জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম থেকে শুরু করে সবকিছু দেখে তারা। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপ দেখা গেছে। ব্রাজিল প্রতিনিধি দল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন এবং মাঠও পছন্দ হয়েছে তাদের। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে ভিনিসিয়ুস জুনিয়র-অ্যালিসদের পা বাংলাদেশের মাটিতে পড়তেও পারে। ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকার মাঠে অনুশীলন করে কলকাতায় ব্রাজিল দলটি যেতে পারে বলে আলোচনা চলছে।  এর মধ্যেই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবর, বাংলাদেশে এসে শুরুতে শুধু অনুশীলন করার পরিকল্পনা ছিল ব্রাজিলের। কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা, অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, হোটেল, পরিবহন ও নিরাপত্তাব্যবস্থা দেখে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় সেখান থেকে বাংলাদেশে এসে আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা দেখছে ব্রাজিল। এরপরই বাংলাদেশকে ৬ অক্টোবর ম্যাচ খেলার প্রস্তাব দেয় ব্রাজিল। তবে এখনই ম্যাচটি চূড়ান্ত বলা যাচ্ছে না। বাংলাদেশের এশিয়ান কাপের সূচি এখনো নির্ধারিত হয়নি। ৬ অক্টোবর ম্যাচ খেলতে হলে তার আগে বাংলাদেশকে ইন্দোনেশিয়ায় নিজেদের ম্যাচ শেষ করে দেশে ফিরতে হবে। সবকিছু সময়মতো মিলে গেলে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে হামজা চৌধুরীর বাংলাদেশ।

ব্রাজিল–বাংলাদেশ ম্যাচে নতুন স্বপ্ন ফুটবলপ্রেমীদের

রবার্তো কার্লোসের ধর্মান্তর নিয়ে রহস্য

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন  এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এখন পর্যন্ত ইসলাম গ্রহণের বিষয়ে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।তুরস্কের বিভিন্ন গণমাধ্যম খবরটি প্রথম জোরালোভাবে সামনে আনে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন।সেখানে আলী শাহিন জানান, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে তার বৈঠক হয়েছে। শাহিনের দাবি অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে রবার্তো কার্লোস তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে এক সাক্ষাতে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।এই দাবির পরই বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়ে এবং রবার্তো কার্লোসের ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। এদিকে, গুঞ্জনের সঙ্গে যুক্ত হয়েছে কার্লোসের ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক একটি ঘটনা। স্পেনের মরক্কো বংশোদ্ভূত ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গত ২৫ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে বিয়ের ছবি নতুন করে ১৭ আগস্টের দিকে সামনে আসে। সৌহাইলা এল তাহিরির মরক্কো ও উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস নিজে কিংবা তার কোনো আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা মুখপাত্র এখন পর্যন্ত ইসলাম গ্রহণের বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দেননি।আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি মূলত তুরস্কের এমপি আলী শাহিন এবং ব্রাজিলের ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার দাবির ভিত্তিতেই ছড়িয়ে পড়েছে। ফলে রবার্তো কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত খবরটিকে শতভাগ নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের মালিক রবার্তো কার্লোস। ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন রানার্সআপ দলের সদস্য। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা।বিশেষ করে তার শক্তিশালী ও বাঁকানো ফ্রি-কিক ফুটবল বিশ্বে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এবার সেই কিংবদন্তি ফুটবলারের ইসলাম গ্রহণের খবর ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

রবার্তো কার্লোসের ধর্মান্তর নিয়ে রহস্য
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream