বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২১ প্রকল্প অনুমোদনে একনেকের সপ্তম সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২১ প্রকল্প অনুমোদনে একনেকের সপ্তম সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২১ প্রকল্প অনুমোদনে একনেকের সপ্তম সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ সভা শুরু হয়।

সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ ছাড়া আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের প্রকাশিত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা। এতে কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।

উপস্থাপনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং ফরিদপুর ও রাজবাড়ীর গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও তালিকায় রয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন রোধে একাধিক প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প রয়েছে।

অন্যদিকে, জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়ন, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বিমান বাহিনীর আবাসন সমস্যা সমাধানে অবকাঠামো উন্নয়নের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নত মান ও প্রশস্ততায় নির্মাণের প্রকল্পও সভায় উপস্থাপন করা হবে।

অর্থ-সামাজিক অবকাঠামো খাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন, আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে চলমান প্রকল্পের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।

সভায় দেশের শিশু-কিশোরদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্পও আলোচনায় আসবে।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২১ প্রকল্প অনুমোদনে একনেকের সপ্তম সভা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream