বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় পৃথক দুটি ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে নাশকতামূলক এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে উভয় ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যে পল্লবী এলাকা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহণের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল। অগ্নিসংযোগের পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান দুটি বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় স্থানেই ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream