বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এনআইডি সেবা হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত: সিইসি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনআইডি সেবা হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত: সিইসি
এনআইডি সেবা হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত: সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতির কোনো সুযোগ রাখতে চায় না নির্বাচন কমিশন। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শও চেয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকেরাও কর্মশালায় অংশ নেন।

সিইসি জানান, প্রতিদিন তাঁর কাছে এনআইডি-সংক্রান্ত ছয় থেকে সাতটি আবেদন আসে। এসব আবেদনের অনেকগুলোই দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেছেন।

এ ধরনের অভিযোগ তাঁকে বিব্রত করে উল্লেখ করে সিইসি বলেন, গণমাধ্যমে এনআইডি সেবা নিয়ে নাগরিকদের হয়রানির খবর দেখেও তিনি অস্বস্তি বোধ করেন। তিনি চান, নির্বাচন কমিশনের সেবা কার্যক্রম থেকে হয়রানি শব্দটি পুরোপুরি দূর হোক।

এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগের অবসান চান জানিয়ে তিনি বলেন, ‘এনআইডিকেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায়, কোনো ধরনের হয়রানির শিকার না হয়।’

নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি বলেন, ‘কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তাঁর আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না—এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তাঁর আবেদনের কী অবস্থা।’

এনআইডি-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে সিইসি বলেন, অনেক সময় কারও জন্মনিবন্ধনে সমস্যা, কারও শিক্ষাগত সনদে ত্রুটি—এ ধরনের নানা অজুহাত সামনে আনা হয়। কিন্তু এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’

নাগরিকদের ডিজিটাল সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, দেশের সব নাগরিক প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা সহজ নয়। তাঁদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ জন্য জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার বিষয়ে সচেতন করতে হবে। আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে, এসব বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো যেতে পারে।

এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের সমস্যারও সমাধান খুঁজতে হবে।

স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা কী হতে পারে, সে বিষয়েও কর্মশালায় পরামর্শ চান সিইসি। তিনি বলেন, ‘আমরা হয়তো সবাইকে স্মার্ট কার্ড দিতে পারব না। কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড কী, সেটাই বোঝেন না। তাঁদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে।’

এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।

সিইসি বলেন, ‘নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। এনআইডিকেন্দ্রিক কোনো হয়রানি থাকবে না, দুর্নীতির মধ্যে কাউকে যেতে হবে না—এটাই আমার প্রত্যাশা। এ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছ থেকে সমাধান চাই।’

বিষয় : এনআইডি নির্বাচন কমিশন সিইসি দুর্নীতি জাতীয় পরিচয়পত্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

এনআইডি সেবা হবে হয়রানি ও দুর্নীতিমুক্ত: সিইসি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream