শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ট্যাংকারের ধাক্কায় কাত হয়ে ডুবল প্রমোদতরী, আহত ৩২

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় একটি যাত্রীবাহী প্রমোদতরী দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ৩২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।

স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘অ্যাটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার সময় প্রমোদতরীটিতে ১২৯ জন যাত্রী ছিলেন। এ ছাড়া সেখানে কর্মরত ক্রুরাও ছিলেন। ধাক্কা লাগার পর প্রমোদতরীটি কাত হয়ে আংশিকভাবে পানিতে ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, প্রমোদতরীতে থাকা সব যাত্রী ও ক্রুর সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়।

মেয়র আরও জানান, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় প্রমোদতরীটি ঘাটে বাঁধা ছিল এবং যাত্রীরা নামছিলেন। ঠিক তখনই ধাক্কায় সেটি পানিতে ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, আকারে অনেক বড় ট্যাংকারটি প্রমোদতরীটিকে ধাক্কা দিচ্ছে। সংঘর্ষে ধাতব কাঠামো ও কাচ ভেঙে পড়ে।

লাইফ জ্যাকেট পরা ১২ জনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে আশপাশের নৌযানে তোলা হয়। এ সময় নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকজন যাত্রীকে প্রমোদতরীর রেলিং ধরে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, সংঘর্ষের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রমোদতরীটি উল্টে যায়।

উদ্ধারকাজে বন্দরের পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা অংশ নেন। বন্দরের প্রশাসনিক ভবনে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা যাচাইয়ের ব্যবস্থা করা হয়। উদ্ধারকাজ চলাকালে নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

২০১৫ সালে নির্মিত পাঁচ ডেকের ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরীটিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের ভ্রমণ শেষে নিউ অরলিন্সে ফিরছিল এটি।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৬০ মিটার দীর্ঘ ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

বিষয় : যুক্তরাষ্ট্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ট্যাংকারের ধাক্কায় কাত হয়ে ডুবল প্রমোদতরী, আহত ৩২

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream