বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হুমকি দিয়ে ইরানকে থামানো যাবে না, স্পষ্ট বার্তা আইআরজিসি প্রধানের

হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। তিনি জানিয়েছেন, সব ধরনের চাপ উপেক্ষা করেই নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়ানোর কাজ চালিয়ে যাবে ইরান।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে তার এই বার্তা প্রকাশ করা হয়।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ওয়াহিদি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একই মনোভাব নিয়ে দেশের সামরিক শক্তি বাড়াতে কাজ করছেন তারা। এ জন্য পাহাড়ের গভীরে ও ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ওয়াহিদি বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞায় থামানো সম্ভব নয়। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথ এগিয়ে চলবে।

এছাড়া, আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। 

একইসঙ্গে, ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান আইআরজিসি প্রধান।

এদিকে, নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার পাল্লার স্বেচ্ছায় আরোপিত সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ তথ্য জানিয়েছেন।

গত ৭ নভেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত সীমাবদ্ধতা এখন আর কার্যকর নেই। তবে নতুন করে ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বাড়ানো হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানাননি তিনি।

ইরানের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের বাইরেও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে ইরানের হাতে রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

তথ্যসূত্র : আল-জাজিরা

বিষয় : ইরান আইআরজিসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হুমকি দিয়ে ইরানকে থামানো যাবে না, স্পষ্ট বার্তা আইআরজিসি প্রধানের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream