বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খুন আর রহস্য আর সম্পর্কের জটিলতায় একসঙ্গে জয়া-শ্রাবন্তী

প্রথমবারের মতো বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করবেন। দুই বাংলার এ জনপ্রিয় নায়িকাদের খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় একসাথে দেখা যাবে।

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ আর সম্পর্কের নানা টানাপোড়েন ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ পৌঁছে যায় অস্বস্তিকর এক বার্তা। এরপরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কেনই বা ঘটেছে খুন- এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে কাহিনি।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক।

নতুন সিনেমার প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’

সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

বিষয় : জয়া আহসান শ্রাবন্তী চট্টোপাধ্যায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

খুন আর রহস্য আর সম্পর্কের জটিলতায় একসঙ্গে জয়া-শ্রাবন্তী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রথমবারের মতো বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করবেন। দুই বাংলার এ জনপ্রিয় নায়িকাদের খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় একসাথে দেখা যাবে।

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ আর সম্পর্কের নানা টানাপোড়েন ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ পৌঁছে যায় অস্বস্তিকর এক বার্তা। এরপরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কেনই বা ঘটেছে খুন- এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে কাহিনি।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক।

নতুন সিনেমার প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’

সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream