বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ভবনধসের খবর পায় ফায়ার সার্ভিস। ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, পাশের একটি নির্মাণাধীন স্থানে খননকাজ চলার সময় তিনতলা ভবনটি ধসে পড়ে। এতে ভবনের ভেতরে এবং নির্মাণস্থলে থাকা কয়েকজন আটকা পড়েন। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবনের দেয়ালও ধসে যায়। এতে ওই ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টের ভেতরের অংশ বাইরে থেকে দেখা যায়। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজছেন।

তিনি জানান, এ ঘটনায় আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, ১২ জন স্থিতিশীল এবং একজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে বলেও জানিয়েছেন বনসিগনোর। তবে নিহতদের মধ্যে কোনো শিশু রয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

এদিকে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দীর্ঘমেয়াদি উল্লেখ করে তারা জানিয়েছেন, আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও কাজে লাগানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন অন্তঃসত্ত্বা নারীর স্বামী সাংবাদিকদের জানান, তার স্ত্রী বেঁচে আছেন বলে তিনি খবর পেয়েছেন।

কর্মকর্তাদের তথ্যমতে, ভবনটির পাশের নির্মাণস্থলে খননকাজ চলছিল। সেখানে তিনতলা ভবন নির্মাণের অনুমোদন ছিল। তবে ওই স্থানে নয়তলা বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের একটি পরিকল্পনা এখনো অনুমোদন পায়নি।

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করছেন এবং আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করছেন। ভবনধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে উদ্ধার অভিযান চলাকালে এলাকাটি এড়িয়ে চলার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র : এবিসি নিউজ

বিষয় : নিউইয়র্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream