বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইতালির পাশাপাশি স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডেও বোমা হামলার হুমকি

ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকার স্কুল খালি করে দেওয়া হয়েছে। একই ধরনের হুমকির বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির স্কুলগুলোতে বাস্তবে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। অর্থাৎ, এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো প্রকৃত বিপদের ইঙ্গিত মেলেনি।

তবে কারা এই হুমকির ই-মেইল পাঠিয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে আলোচনা করতে সরকারের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকও ডেকেছেন প্রধানমন্ত্রী।

রয়টার্স ই-মেইলের একটি কপি পেয়েছে বলে জানিয়েছে। সংবাদ সংস্থাটির বরাতে জানা গেছে, ই-মেইলে মেলোনির প্রতিও হুমকি ছিল। বার্তাটিতে স্বাক্ষর ছিল মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তান-এর নেতা। একই কথিত লেখক শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার নিউজরুমে পাঠানো বোমা হুমকির ই-মেইলের দায়ও স্বীকার করেছিলেন।

সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণ ও টিভি সম্প্রচারকে লক্ষ্য করা হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে ইউরোপে উদ্বেগ বাড়ার মধ্যেই বুধবারের এই নিরাপত্তা সতর্কতা এল।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা লা৭ টিভি চ্যানেলকে বলেন, অন্তত ৩০০ স্কুল হুমকিতে প্রভাবিত হয়েছে, সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, এটা স্পষ্ট যে এর পেছনে একটি কৌশল কাজ করছে। এখনই বলা কঠিন, কারা এর পেছনে থাকতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদের শনাক্ত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ ই-মেইলের বিষয়বস্তু থেকে স্পষ্ট, বাস্তব ঝুঁকি কার্যত নেই। খুব সম্ভবত এটি প্রকৃত হুমকির চেয়ে সাইবার হামলা।

উত্তর আয়ারল্যান্ড-স্কটল্যান্ডেও হুমকি

বুধবার আলাদাভাবে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বহু স্কুলেও হুমকির ই-মেইল পাঠানো হয়। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ একে বিশ্বাসযোগ্য হুমকি মনে না করায় স্কুলগুলোকে খোলা রাখতে বলা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে, যেটিকে পিএসএনআই (উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস) ভুয়া ঘোষণা করেছিল।

পুলিশ স্কটল্যান্ডও জানিয়েছে, দেশটির স্কুলগুলোতে পাঠানো বার্তা বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং এগুলোকে ভুয়া হিসেবে গণ্য করা হচ্ছে। বাহিনীর সাইবার ও জালিয়াতি ইউনিট বার্তার উৎস শনাক্তে কাজ করছে এবং যুক্তরাজ্যজুড়ে ও আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছে। ১৯ অক্টোবরও স্কটিশ স্কুলগুলোতে একই ধরনের গণ ভুয়া বোমা হুমকির ই-মেইল পাঠানো হয়েছিল।

ইউরোপজুড়ে হুমকির ঢেউ

চলতি মাসে বোমা হুমকির ঢেউয়ে ইউরোপজুড়ে ফ্লাইট গতিপথ বদলেছে, মাটিতে নামানো হয়েছে এবং যুদ্ধবিমানের পাহারায় নেওয়া হয়েছে। কয়েকটি ইউরোপীয় শহরের সুপারমার্কেটে সাইবার হামলাও হয়েছে। খাবার নষ্ট করার চেষ্টায় হ্যাকাররা ফ্রিজের তাপমাত্রা বদলে দিয়েছে।

গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটে হ্যাকাররা হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেয়। অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে ছড়িয়ে পড়া সাইবার হামলার সঙ্গে এসব হামলার মিল রয়েছে।

মঙ্গলবার ফ্রান্স ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। শত শত সুপারমার্কেটের ফ্রিজ অচল করা সাইবার হামলার জন্য তেহরানকে দায়ী করেছে প্যারিস। তেহরান ফরাসি অভিযোগকে ভিত্তিহীন ও শত্রুতাপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে। তবে অক্টোবরের ওই ঘটনার কারণে বুধবারের ভুয়া বোমা হুমকির ক্ষেত্রেও ইরান সন্দেহভাজন হয়ে উঠেছে।

ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোতে দৈনন্দিন জীবন ব্যাহত করতে রাশিয়া এই প্রচারণা চালাচ্ছে বলে কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা সন্দেহ করছেন। মস্কো অভিযোগ অস্বীকার করে একে কুৎসা প্রচারণা বলেছে।

বিষয় : বিশ্ব সংবাদ ইউরোপ ইতালি স্কটল্যান্ড আয়ারল্যান্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইতালির পাশাপাশি স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডেও বোমা হামলার হুমকি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream