বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বিরোধী দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ছোট জোটের সরকার দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

তবে নেতানিয়াহুর বক্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট। এর প্রতিবাদে বুধবার লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত সংলাপও বাতিল করেছেন তিনি।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৬৭টি আসন। এরপর গত রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

দায়িত্ব পাওয়ার পর থেকেই আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তিনি এমন সরকারকে ‘সংকীর্ণ’ বলে উল্লেখ করেছেন।

এদিকে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে নেতানিয়াহুর আহ্বান এবং বিরোধী নেতার সংলাপ বাতিলের ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বক্তব্যে নেতানিয়াহু আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে ইসরায়েল ধ্বংস এবং সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ তোলেন। জবাবে গাদি আইজেনকোট সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, বিদায়ী প্রধানমন্ত্রীর উসকানিমূলক ও লজ্জাজনক ভাষণ শোনানের পর আমি আরও নিশ্চিত হয়েছি যে তিনি পদে থাকার উপযুক্ত নন।

অন্যদিকে আরব দলগুলো নেতানিয়াহুর মন্তব্যকে ‘বর্ণবাদী’ হিসেবে আখ্যায়িত করেছে। রা’ম দলের প্রধান মনসুর আব্বাস বলেন, ‘আমরা আইনের অনুগামী নাগরিক। আমরা কেবল শান্তিতে এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দাঁড়াতে চাই।’

ভাষণ চলাকালে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বিরোধীরা ৭ অক্টোবরের ঘটনার তদন্ত কমিশন না গঠন এবং নেতানিয়াহুর সহকারীদের বিরুদ্ধে কাতারের আর্থিক সম্পর্কের অভিযোগ নিয়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করেন। এর প্রতিবাদে ডেমোক্র্যাটস দল ওয়াকআউট করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বিরোধী দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ছোট জোটের সরকার দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

তবে নেতানিয়াহুর বক্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট। এর প্রতিবাদে বুধবার লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত সংলাপও বাতিল করেছেন তিনি।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৬৭টি আসন। এরপর গত রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

দায়িত্ব পাওয়ার পর থেকেই আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তিনি এমন সরকারকে ‘সংকীর্ণ’ বলে উল্লেখ করেছেন।

এদিকে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে নেতানিয়াহুর আহ্বান এবং বিরোধী নেতার সংলাপ বাতিলের ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বক্তব্যে নেতানিয়াহু আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে ইসরায়েল ধ্বংস এবং সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ তোলেন। জবাবে গাদি আইজেনকোট সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, বিদায়ী প্রধানমন্ত্রীর উসকানিমূলক ও লজ্জাজনক ভাষণ শোনানের পর আমি আরও নিশ্চিত হয়েছি যে তিনি পদে থাকার উপযুক্ত নন।

অন্যদিকে আরব দলগুলো নেতানিয়াহুর মন্তব্যকে ‘বর্ণবাদী’ হিসেবে আখ্যায়িত করেছে। রা’ম দলের প্রধান মনসুর আব্বাস বলেন, ‘আমরা আইনের অনুগামী নাগরিক। আমরা কেবল শান্তিতে এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দাঁড়াতে চাই।’

ভাষণ চলাকালে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বিরোধীরা ৭ অক্টোবরের ঘটনার তদন্ত কমিশন না গঠন এবং নেতানিয়াহুর সহকারীদের বিরুদ্ধে কাতারের আর্থিক সম্পর্কের অভিযোগ নিয়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করেন। এর প্রতিবাদে ডেমোক্র্যাটস দল ওয়াকআউট করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream