মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে সামরিক কমান্ডের সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। একই সঙ্গে দেশটিতে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদনও দিয়েছে জোটটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই এ তথ্য জানান।

এর আগে বাহরাইনের রাজধানী মানামায় জিসিসি জয়েন্ট ডিফেন্স কাউন্সিলের ২৩তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ছয় সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। সভায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

জিসিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সমন্বয় বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে জোটটির সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন আঞ্চলিক উত্তেজনা চরমে রয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে চলাচল সংকুচিত হয়ে আসছে। জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই জোর দিয়ে বলেছেন, জিসিসি নেতারা যৌথ সামরিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেন। তারা আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা স্বীকার করেন।

আল-বুদাইউই জানান, সভার আলোচ্যসূচিতে সামরিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষা সংহতি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।এর আগে ২৯ অক্টোবর মানামায় জিসিসিভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনীর প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সামরিক নেতারা আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করেছিলেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত জিসিসি ছয় সদস্যবিশিষ্ট একটি আঞ্চলিক সংস্থা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান নিয়ে গঠিত এই জোটের লক্ষ্য হলো রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। জিসিসির ‘ইউনিফাইড মিলিটারি কমান্ড’-এর সদর দপ্তর রিয়াদে অবস্থিত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা কার্যক্রম সমন্বয়ের প্রচেষ্টার অংশ হিসেবেই এটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বিষয় : আঞ্চলিক নিরাপত্তা কুয়েত জিসিসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কুয়েতে সামরিক সদর দপ্তর গড়ছে জিসিসি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream