মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২০ বছরে ইসরায়েলকে হুমকি মনে করা ব্রিটিশের সংখ্যা বেড়েছে

যুক্তরাজ্যের প্রায় ৮০ শতাংশ নাগরিক মনে করেন, ইসরায়েল বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ’ (ন্যাটসেন) তাদের বার্ষিক জরিপের ফল প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন। তবে গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এবং পরবর্তীতে ইরানে হামলার পর এই ধারণা আরও বেড়েছে। চলতি বসন্তে জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ মানুষ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দেখেছেন।

অন্যদিকে, কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে ইউগভের করা জুলাই মাসের আরেক জরিপে দেখা গেছে, ব্রিটেনের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, গাজায় ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না। অর্থাৎ অধিকাংশ মানুষই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে দেখছেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রভাব এখন শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনেও। যুদ্ধের কারণে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। পাশাপাশি বাড়ি কেনার ঋণের খরচও বেড়েছে। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে বাড়তি চাপের মুখে পড়েছেন দেশটির সাধারণ পরিবারগুলো।

পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের মূল সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশে নির্ধারণ করেছে, যা গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম বৃদ্ধি। সুদের এই বৃদ্ধির ফলে বাড়ি কেনার ঋণ গ্রহীতাদের প্রতি মাসের কিস্তির পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, তেমনি নতুন করে হোম লোন নেওয়ার খরচও অনেক বেড়ে যাবে। অর্থনীতিবিদরা যেখানে আশা করেছিলেন যে যুদ্ধের আগে সুদের হার কমানো হবে, সেখানে ঠিক উল্টো চিত্র দেখা গেল।

বিগত তিন বছরে ইসরায়েলের প্রতি ব্রিটিশ নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে এক বিশাল রূপান্তর এসেছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক বছর পর, অর্থাৎ ২০২৪ সালের শরতেই ৭৩ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। সে সময় থেকে ধারাবাহিকভাবে তা কেবল বৃদ্ধিই পেয়েছে। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৪ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশু রয়েছে ২২ হাজারেরও বেশি। এতে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন এবং ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ হয়ে আছেন যাদের অধিকাংশকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। গত বছরের ১১ অক্টোবর তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত গাজায় আরও ১,৬১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,৮৩৩ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, চলতি বছরের শুরুর দিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানে ৪,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের পাশাপাশি তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও ব্রিটিশ মনোভাব প্রচণ্ড তিক্ত হয়ে উঠেছে। জরিপে অংশগ্রহণকারী ৭৪ শতাংশ ব্রিটিশ নাগরিক এখন যুক্তরাষ্ট্রকেও বিশ্বশান্তির জন্য একটি গুরুতর হুমকি মনে করছেন। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণকারী ন্যাটসেন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো সহযোগীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তিক্ত বিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে নতুন করে বোমা হামলা চালানোর মার্কিন সিদ্ধান্তের পর থেকেই এই হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৯৪ সালে বিল ক্লিনটনের শাসনামলে মাত্র ২২ শতাংশ ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রকে শান্তির জন্য ক্ষতিকর মনে করতেন। ২০০৫ সালে বুশ প্রশাসনের অধীনে অবৈধ ইরাক আক্রমণের দুই বছর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৭ শতাংশে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে যুক্তরাজ্যের সবচেয়ে ঐতিহাসিক আন্তর্জাতিক মিত্রকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেভাবে বৈশ্বিক শান্তির হুমকি হিসেবে দেখছে, তাকে নাতসেনের প্রতিবেদনে একেবারেই অভূতপূর্ব এক মানসিক পরিবর্তন বলে উল্লেখ করা হয়েছে।

ন্যাটসেন পরিচালিত ১৯৮৩ সাল থেকে চলে আসা ঐতিহ্যবাহী ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপ অনুযায়ী, বৈশ্বিক হুমকির তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। জরিপে অংশ নেওয়া ৮৯ শতাংশ ব্রিটিশ রাশিয়াকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি মনে করেন। এর পাশাপাশি চীনের ক্ষেত্রে এই হার ৬২ শতাংশ। অন্যদিকে ইরানের ক্ষেত্রে হুমকি মনে করার হার ৭৫ শতাংশে উন্নীত হয়েছে, যা গত বছরের বসন্তেও ছিল ৬৭ শতাংশ।

সূত্র: মিডলইস্ট আই

বিষয় : ইসরায়েল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২০ বছরে ইসরায়েলকে হুমকি মনে করা ব্রিটিশের সংখ্যা বেড়েছে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream