ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও শ্যাডো ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও শ্যাডো ভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মতামত