সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

১২ দফা দাবিতে সড়কে নামলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১২ দফা দাবিতে সড়কে নামলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা
১২ দফা দাবিতে সড়কে নামলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা

রাজধানীতে ১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন চালকরা।

কর্মসূচির কারণে রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ রাখেন তারা। অটোচালক মাহবুব জানান, ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করছেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অটোচালকদের দাবির মধ্যে রয়েছে:

১. দেশের সড়কের উপযোগী করে ব্যাটারিচালিত যানবাহনের নকশা আধুনিক করতে হবে এবং বিআরটিএর মাধ্যমে লাইসেন্স দিতে হবে।

২. ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যানবাহনের জন্য নির্দিষ্ট ও যৌক্তিক রুট পারমিটের ব্যবস্থা করতে হবে।

৩. চালকদের ড্রাইভিং লাইসেন্স: পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকদের আনুষ্ঠানিকভাবে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।

৪. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ: অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা হয়রানি করা বন্ধ করতে হবে।

৫. যানবাহন আটক ও ডাম্পিং বন্ধ: লাইসেন্স প্রদান না করা পর্যন্ত অযথা গাড়ি আটক, ডাম্পিংয়ে পাঠানো এবং জরিমানা আদায় বন্ধ করতে হবে।

৬. পুলিশি হয়রানি বন্ধ: চালকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

৭. অবাধ চলাচল: শহরের ছোট-বড় বা প্রাপ্য সব সড়কে কোনও ধরনের বাধা ছাড়াই অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।

৮. শ্রমিকদের সামাজিক নিরাপত্তা: শ্রমিকদের ন্যূনতম মুজুরি, কাজের নির্দিষ্ট সময় এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৯. গ্যারেজ ও চার্জিং পয়েন্ট নীতিমালা: নিরাপদ ও বৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও সহজ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে।

১০. শ্রমিকদের আইনি অধিকার: আটককৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং মামলার নামে হয়রানি বন্ধ করতে হবে।

১১. কল্যাণ ট্রাস্ট গঠন: অটোরিকশা শ্রমিকদের জন্য একটি স্বতন্ত্র কল্যাণ ট্রাস্ট গঠন করে চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। 

১২. নতুন নিয়ম ও প্রজ্ঞাপন সংশোধন: সম্প্রতি জারিকৃত বা প্রস্তাবিত বিধিনিষেধের যেসব ধারা শ্রমিকদের জীবিকার পরিপন্থি, তা সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে।

বিষয় : রাজধানী বিক্ষোভ ব্যাটারিচালিত রিকশা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

১২ দফা দাবিতে সড়কে নামলেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream