রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাবির টিএসসিতে পরপর ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। পরে মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়।

আটকের পর উপস্থিত লোকজন তাঁদের মারধর করেন বলে জানা গেছে। পরে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, এসব বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক দুই ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঢাবির টিএসসিতে পরপর ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। পরে মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়।

আটকের পর উপস্থিত লোকজন তাঁদের মারধর করেন বলে জানা গেছে। পরে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, এসব বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক দুই ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream