সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকায় অটোরিকশা সংকটে ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক

টানা তিন দিনের ছুটি শেষে সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানী ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার সংকট দেখা দিয়েছে। শ্রমিক সমাবেশে যোগ দিতে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় চলন্ত রিকশা আটকে চালকদের জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ২০২৬ সকালে ৯ তার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অটোরিকশা পাননি অভিভাবক সোনিয়া আক্তার। পরে বাধ্য হয়ে প্যাডেলচালিত রিকশায় মেয়েকে আসাদ অ্যাভেনিউয়ের ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌঁছে দেন তিনি। একইভাবে রিকশা না পেয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষও।

এদিকে, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে কয়েকজনকে চলন্ত রিকশা আটকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালকদের গ্যারেজে ফিরে যেতে বলতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করেছে। বিআরটিএর লাইসেন্স, রুট পারমিটসহ ১২ দফা দাবিতে সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে।

তবে রিকশা আটকে কাউকে সমাবেশে যোগ দিতে বাধ্য করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম।

অন্যদিকে, রাজধানীর সড়কে রিকশার সংখ্যা কম থাকায় কয়েকটি সড়কে যানজট ও বিশৃঙ্খলা তুলনামূলক কম দেখা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাকায় অটোরিকশা সংকটে ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

টানা তিন দিনের ছুটি শেষে সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানী ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার সংকট দেখা দিয়েছে। শ্রমিক সমাবেশে যোগ দিতে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় চলন্ত রিকশা আটকে চালকদের জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ২০২৬ সকালে ৯ তার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অটোরিকশা পাননি অভিভাবক সোনিয়া আক্তার। পরে বাধ্য হয়ে প্যাডেলচালিত রিকশায় মেয়েকে আসাদ অ্যাভেনিউয়ের ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌঁছে দেন তিনি। একইভাবে রিকশা না পেয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষও।

এদিকে, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে কয়েকজনকে চলন্ত রিকশা আটকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালকদের গ্যারেজে ফিরে যেতে বলতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করেছে। বিআরটিএর লাইসেন্স, রুট পারমিটসহ ১২ দফা দাবিতে সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে।

তবে রিকশা আটকে কাউকে সমাবেশে যোগ দিতে বাধ্য করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম।

অন্যদিকে, রাজধানীর সড়কে রিকশার সংখ্যা কম থাকায় কয়েকটি সড়কে যানজট ও বিশৃঙ্খলা তুলনামূলক কম দেখা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream