মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড আতঙ্ক, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড আতঙ্ক, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে
ছবি: সংগৃহীত

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কারণে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

ওসি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি গ্রেনেডসদৃশ বস্তু দুটি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে আনেন। এরপর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এর পাঁচ মিনিট আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। তখন তিনি ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।

বস্তু দুটি উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও জানিয়েছেন, বস্তু দুটি পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড আতঙ্ক, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কারণে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

ওসি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি গ্রেনেডসদৃশ বস্তু দুটি বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে আনেন। এরপর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এর পাঁচ মিনিট আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। তখন তিনি ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।

বস্তু দুটি উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে দেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও জানিয়েছেন, বস্তু দুটি পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream