মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক
ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পলাতক শেখ হাসিনার নামে বিভিন্ন সময়ে যেসব বক্তব্য প্রচার হচ্ছে, সেগুলো আসলেই তাঁর কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা তাঁরা জানেন না। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও তাঁরা নিশ্চিত নন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনা হাস্যকর ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন নুর। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে রাজপথে সক্রিয় হলে এবং প্রতিবাদ জানালে তাদের এই তৎপরতা বন্ধ করা সম্ভব।

এ সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, অহেতুক সরকারের বিরোধিতা না করে সংসদের মতো রাজপথেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সংসদে বিরোধী দল যেভাবে গঠনমূলক ভূমিকা রাখছে, রাজপথেও তেমন ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, তাঁরা শুনছেন, জামায়াত ও এনসিপি স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে না। এমনটি সত্য হলে তা হবে ‘খাল কেটে কুমির আনার’ মতো ঘটনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পলাতক শেখ হাসিনার নামে বিভিন্ন সময়ে যেসব বক্তব্য প্রচার হচ্ছে, সেগুলো আসলেই তাঁর কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা তাঁরা জানেন না। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও তাঁরা নিশ্চিত নন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনা হাস্যকর ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন নুর। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে রাজপথে সক্রিয় হলে এবং প্রতিবাদ জানালে তাদের এই তৎপরতা বন্ধ করা সম্ভব।

এ সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, অহেতুক সরকারের বিরোধিতা না করে সংসদের মতো রাজপথেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সংসদে বিরোধী দল যেভাবে গঠনমূলক ভূমিকা রাখছে, রাজপথেও তেমন ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, তাঁরা শুনছেন, জামায়াত ও এনসিপি স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে না। এমনটি সত্য হলে তা হবে ‘খাল কেটে কুমির আনার’ মতো ঘটনা।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream