মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজা ঘোষণার পর আপিল করার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার সামনে আর আপিলের সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। সে হিসাবে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলার সময় তিনি আদালতে উপস্থিত হয়ে বিচার মোকাবিলা করেননি। রায় ঘোষণার পরও আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় এখন তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই।

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতের বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, শেখ হাসিনা নিজে, তাঁর দল কিংবা নেতাকর্মীরা আবেদন না করে একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান তাঁর পক্ষে আবেদন করেছে। এ কারণে বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীও যথার্থই প্রশ্ন তুলেছেন।

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাননি বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার অনুরোধে মানবিক কারণে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটরের মতে, শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোই হবে সঠিক পদ্ধতি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সত্যিকারের ইচ্ছা থাকলে মামলা চলাকালে তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করতে পারতেন। এমনকি রায় ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যেও আপিল করতে পারতেন।

শেখ হাসিনার উদ্দেশে আমিনুল ইসলাম বলেন, তিনি আত্মীয়স্বজনসহ দেশ ছেড়ে চলে গেলেও দলের অনেক নেতাকর্মীকে দেশে রেখে গেছেন। এখন তাঁদের আরও বিপদে ফেলার মতো কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটি দলগতভাবেও আরেকটি ভুল হবে।

এ ছাড়া ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, বিভিন্ন সময়ে সামনে আসা অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream