মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বোয়ালমারীতে জমি -জমা বিরোধে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর জমি -জমা বিরোধে ৯ই নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার সহস্রাইল গ্রামে গ্রাম্য সালিশ চলাকালে হাতুড়ি, রড ও রামদা দিয়ে মারধর ও কুপিয়ে আহত করে।

  আহত সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ দৈনিক সময়ের কাগজ ও এদিন পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহর জমি দখল করে মজনু মোল্যা ভবন নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিরোধের মীমাংসার জন্য সোমবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি পরিমাপ করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

সালিশ চলাকালে একপর্যায়ে উপস্থিত সবার সামনেই মনির মোল্লার নেতৃত্বে সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁদের হাতুড়ি, রড ও রামদা দিয়ে আঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে জমি -জমা বিরোধে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর জমি -জমা বিরোধে ৯ই নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার সহস্রাইল গ্রামে গ্রাম্য সালিশ চলাকালে হাতুড়ি, রড ও রামদা দিয়ে মারধর ও কুপিয়ে আহত করে।

  আহত সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ দৈনিক সময়ের কাগজ ও এদিন পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহর জমি দখল করে মজনু মোল্যা ভবন নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিরোধের মীমাংসার জন্য সোমবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি পরিমাপ করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

সালিশ চলাকালে একপর্যায়ে উপস্থিত সবার সামনেই মনির মোল্লার নেতৃত্বে সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁদের হাতুড়ি, রড ও রামদা দিয়ে আঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream