মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানের দুর্গম পাহাড়ে আগুন কেড়ে নিল সবকিছু, খোলা আকাশের নিচে ১৫ পরিবারের রাত

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতেই নিঃস্ব হয়ে গেছে ১৫টি পরিবার।

আগুন লেগেছিল হঠাৎ। চোখের পলকে লাল আগুনের লেলিহান শিখা এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার, কান্না আর ছোটাছুটির মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি বসতঘর আর ২টি দোকান।

ঘরে ছিল সারা বছরের জমানো ধান-চাল, ছেলেমেয়েদের জামা-কাপড়, বিছানা, হাঁড়ি-পাতিল, দোকানের মালামাল — কিছুই বাঁচাতে পারেননি তারা। শুধু পরনের কাপড় নিয়ে প্রাণে বেঁচে বেরিয়ে এসেছেন।

প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। কিন্তু যারা সব হারিয়েছেন, তাদের কাছে এই বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় কষ্টের।

পাহাড়ের দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। গ্রামের মানুষ বালতি দিয়ে পানি ঢেলে, মাটি ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু শুকনো বাঁশ-কাঠের ঘরে আগুন এত দ্রুত ছড়িয়েছে যে কারো কিছুই করার ছিল না।

এখন রাত, চারদিকে অন্ধকার আর কান্না

এখন রাত। পুড়ে যাওয়া ভিটায় এখনো ধোঁয়া উঠছে। খোলা আকাশের নিচে বসে আছেন বৃদ্ধ মা, কোলে ছোট শিশু নিয়ে কাঁদছেন মায়েরা। কোথায় রাত কাটাবেন, সকালে ছেলেমেয়েদের কী খাওয়াবেন — কিছুই জানেন না তারা।

এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয়রা জানিয়েছেন, আগামীকাল দিনে জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের দেখতে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু এই এক রাত তাদের কাছে যেন এক বছরের মতো লম্বা মনে হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন:

১. সিচিংমং মারমা

২. লেমালি মারমা

৩. লেমং মারমা

৪. নাই খুয়াই মারমা

৫. উমাই মং মারমা

৬. চথুই মং মারমা

৭. মাথুই মারমা

৮. চথুই মং মারমা

৯. উথোয়াই চিং মারমা

১০. মাইউই মারমা

১১. মং খোয়াই মং মারমা

১২. চিংহ্লা মং মারমা

১৩. মাংচিং মং মারমা

১৪. মংসাথোয়াই মারমা

১৫. মংসা মারমা

এই মানুষগুলো আজ নিঃস্ব। তাদের এখন দরকার একটু খাবার, একটু কাপড়, মাথা গোঁজার একটু ঠাঁই আর একটু মানবিক ভালোবাসা।

ক্ষতিগ্রস্তরা সরকার, প্রশাসন ও বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন — দয়া করে তাদের পাশে দাঁড়ান। এই দুর্গম পাহাড়ের মানুষগুলোকে এই কঠিন রাতে একা ফেলে দিয়েন না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বান্দরবানের দুর্গম পাহাড়ে আগুন কেড়ে নিল সবকিছু, খোলা আকাশের নিচে ১৫ পরিবারের রাত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream