মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলের পাশে থাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে আশপাশের হোটেল ও রিসোর্ট থেকে বেরিয়ে আসেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

ভোর ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পরবর্তী পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব হোটেলে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।

বিষয় : কক্সবাজার অগ্নিকাণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলের পাশে থাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে আশপাশের হোটেল ও রিসোর্ট থেকে বেরিয়ে আসেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

ভোর ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পরবর্তী পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব হোটেলে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream