প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে
ডেস্ক নিউজ ||
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি হোটেলের পাশে থাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে আশপাশের হোটেল ও রিসোর্ট থেকে বেরিয়ে আসেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।ভোর ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পরবর্তী পর্যালোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেসব হোটেলে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম