রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :কক্সবাজারে সংঘবদ্ধ মানব পাচার চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। বাংলা এফএমকে এসআরবি জানিয়েছে, বিগত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুরে উখিয়া উপজেলার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। চক্রের সদস্যরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে অপহরণের শিকার ব্যক্তিকে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেয়া হয়। উক্ত ঘটনায় গোপন সংবাদে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প (এসআরবি-১৫) কক্সবাজারের একটি আভিযানিক দল গতকাল বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মানবপাচারের উদ্দেশ্যে কিশোর মাইমুন উদ্দিনকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে। গ্রেপ্তাররা হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. আশেক (১৯), পিতা-বাদশা মিয়া ও মো. ইমরান উদ্দিন (২০), পিতা-মো. আবুল কালাম।এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণের চক্রের সাথে জড়িত সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি সেখানে পৌঁছান।এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।মাতারবাড়ি সফরে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এসব প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হবেন বলে জানা গেছে।মহেশখালী পর্ব শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।পরে তিনি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।বিকাল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream