শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। ভারত চাইলে স্থলবন্দর দিয়েই তাঁকে পাঠিয়ে দিতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, একজন খুনি ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সামরিক বিমান পাঠিয়ে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের নয়। দিল্লি চাইলে তাঁকে স্থলবন্দর দিয়ে পাঠাতে পারে, এমনকি সীমান্ত দিয়ে পুশ-ইনও করতে পারে।

সম্প্রতি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর সামনে এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ নভেম্বর তিনি এ আবেদন করেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। হাইকমিশন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত মনে করছে, তাঁকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে আকাশপথ কিংবা স্থলপথ—দুই ধরনের ব্যবস্থার কথাই বিবেচনায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং তাঁর বিচারপ্রক্রিয়া নতুন করে শুরুর নিশ্চয়তাও চাইছে দিল্লি। এ বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream