শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সদরপুরে একাধিক বিয়ের বিতর্কে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি

 একাধিক বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ ও নানা অভিযোগের মধ্যে উধাও হয়েছেন ফরিদপুরের সদরপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের এক এজেন্ট মো. শাহিন মুন্সী (৪২)। তাঁর এজেন্ট ব্যাংকিং শাখা কয়েক দিন ধরে তালাবদ্ধ। ফলে ওই শাখায় টাকা জমা রাখা গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। প্রতিদিনই নিজেদের জমানো টাকা উত্তোলনের আশায় শাখার সামনে ভিড় করছেন গ্রাহকরা। কিন্তু শাখা বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাঁদের।

ঘটনাটি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি মোড় এলাকার। অভিযুক্ত শাহিন মুন্সী ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের তৈয়ব আলী মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মুন্সী এর আগে একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে নিয়ে তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই তাঁর এজেন্ট ব্যাংকিং শাখাটি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও। তবে তাঁর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ ও বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ গ্রাহকরা। টাকা উত্তোলন করতে এসে ফিরে যেতে হচ্ছে তাঁদের।

শাখাটির গ্রাহক সেকেন্দার বলেন, ‘এই ব্যাংকে আমার দেড় লাখ টাকা জমা রয়েছে। জরুরি প্রয়োজনে টাকাগুলো উত্তোলন করা দরকার। কিন্তু শাহিনের কোনো খোঁজ পাচ্ছি না। তাঁর মোবাইল নম্বরও বন্ধ। এখন কীভাবে টাকা পাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাকে কোন চেকবই ও দেয় নাই যে অন্য শাখায় গিয়ে টাকা উঠাব।

আরেক গ্রাহক লাভলী বেগম বলেন, ‘একটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার নামে চেক এসেছে এই ব্যাংকের হিসাবে জমা দেওয়ার জন্য। কিন্তু চেক জমা দিতে এসে দেখি ব্যাংক বন্ধ। পরে সদরপুরের ডাচ্‌-বাংলা ব্যাংকের শাখায় চেক জমা দিয়েছি।’

একাধিক গ্রাহকের অভিযোগ, বিভিন্ন ধরনের লভ্যাংশের প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে। এসব টাকার কিছু ব্যাংক হিসাবে জমা হয়নি বলেও তাঁরা দাবি করেছেন। ফলে তাঁদের জমা দেওয়া টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে শাহিন মুন্সীর বাড়িতে খোঁজ নিতে গেলে পরিবারের সদস্যরা জানান, তাঁর তিন স্ত্রীর মধ্যে দুজনকে ইতিমধ্যে তালাক দিয়েছেন তিনি। সাম্প্রতিক বিয়ের খবর জানার পর আরেক স্ত্রী সন্তানদের নিয়ে অভিমান করে যশোরে বাবার বাড়িতে চলে গেছেন। তবে শাহিন বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি।

এলাকাবাসীর প্রশ্ন, মানুষের আমানত ও আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের এজেন্টের এমন অনুপস্থিতিতে গ্রাহকদের দায়ভার কে নেবে? প্রতিদিনই গ্রাহকরা শাখায় এসে ভিড় করছেন। দ্রুত এজেন্টের সন্ধান, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা দেবে কে?

এ ব্যাপারে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট শাহিন মুন্সীর সাথে কথা বলার জন্য একাধিকবার চেস্টা করা হলেও তার ব্যাবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসএপে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে লাইনে পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সদরপুরে একাধিক বিয়ের বিতর্কে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream