শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলের ৯ ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে ৯ সরকারি কর্মকর্তা

পটুয়াখালীর বাউফল উপজেলার মেয়াদোত্তীর্ণ ৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত ইউনিয়নগুলো হলো—ধূলিয়া, কেশবপুর, বগা, চন্দ্রদ্বীপ, কালিশুরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, এসব ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২১ জুন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, গত সেপ্টেম্বর মাসে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোর তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর প্রশাসক নিয়োগের অনুমোদন পাওয়া যায়।

নিয়োগপ্রাপ্তরা হলেন—কাছিপাড়ায় মোহাম্মদ আখতার হোসেন, কালিশুরীতে মো. নাইদ হাসান, ধূলিয়ায় প্রমথ মজুমদার, কেশবপুরে মো. রফিকুল ইসলাম, কনকদিয়ায় বাসুদেব সরকার, বগায় এম এম পারভেজ, কালাইয়ায় মো. মিলন, আদাবাড়িয়ায় মো. মুশফিকুর রহমান এবং চন্দ্রদ্বীপে মো. নুরুল আমিন।

ইউএনও জানান, প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর পরিষদের নথিপত্র, সম্পদ ও অন্যান্য দায়িত্ব বুঝে নিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

প্রশাসক নিয়োগের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন সেবা কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাউফলের ৯ ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে ৯ সরকারি কর্মকর্তা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলার মেয়াদোত্তীর্ণ ৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত ইউনিয়নগুলো হলো—ধূলিয়া, কেশবপুর, বগা, চন্দ্রদ্বীপ, কালিশুরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, এসব ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২১ জুন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, গত সেপ্টেম্বর মাসে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোর তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর প্রশাসক নিয়োগের অনুমোদন পাওয়া যায়।

নিয়োগপ্রাপ্তরা হলেন—কাছিপাড়ায় মোহাম্মদ আখতার হোসেন, কালিশুরীতে মো. নাইদ হাসান, ধূলিয়ায় প্রমথ মজুমদার, কেশবপুরে মো. রফিকুল ইসলাম, কনকদিয়ায় বাসুদেব সরকার, বগায় এম এম পারভেজ, কালাইয়ায় মো. মিলন, আদাবাড়িয়ায় মো. মুশফিকুর রহমান এবং চন্দ্রদ্বীপে মো. নুরুল আমিন।

ইউএনও জানান, প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর পরিষদের নথিপত্র, সম্পদ ও অন্যান্য দায়িত্ব বুঝে নিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

প্রশাসক নিয়োগের ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন সেবা কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream