শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন , সভাপতি আজহারুল,সাধারন সম্পাদক সুজন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির সকল সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু নবনির্বাচিত এই কমিটির নাম ঘোষণা করেন।

জানা গেছে, ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্ধারিত তফসিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সিনিয়র সহসভাপতি- সাহিদুর হক খান ডাবলু (দৈনিক ভোরের কাগজ), সহসভাপতি- এজেডএস সুমন (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক- বিপ্লব ঘোষ (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক- আলম হোসেন (একুশের কণ্ঠ), দপ্তর ও প্রকাশনা সম্পাদক- ফজলুর রহমান (দৈনিক খোলা কাগজ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (যমুনা টিভি), শাহিনুর রহমান (দৈনিক ইত্তেফাক) এবং কাজী সোহেল (দৈনিক যুগান্তর)। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর প্রেসক্লাব-এর সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন , সভাপতি আজহারুল,সাধারন সম্পাদক সুজন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির সকল সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু নবনির্বাচিত এই কমিটির নাম ঘোষণা করেন।

জানা গেছে, ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্ধারিত তফসিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সিনিয়র সহসভাপতি- সাহিদুর হক খান ডাবলু (দৈনিক ভোরের কাগজ), সহসভাপতি- এজেডএস সুমন (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক- বিপ্লব ঘোষ (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক- আলম হোসেন (একুশের কণ্ঠ), দপ্তর ও প্রকাশনা সম্পাদক- ফজলুর রহমান (দৈনিক খোলা কাগজ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম (যমুনা টিভি), শাহিনুর রহমান (দৈনিক ইত্তেফাক) এবং কাজী সোহেল (দৈনিক যুগান্তর)। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর প্রেসক্লাব-এর সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream