শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে এবং ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

বাণীতে তিনি বলেন, নিজের পরিবার, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে কাজ করতে হবে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্বসহ নানা গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এমনকি স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এবং অঙ্গচ্ছেদের ঝুঁকিও তৈরি হয়।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে জানান তিনি। এ জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, নগরায়নের কারণে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সবশেষে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream