মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জামালপুরে ৭২ জনের বিরুদ্ধে মামলা



জামালপুরে ৭২ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭২ জনের মধ্যে নামীয় আসামী ৩৭ জন। অজ্ঞাতনামা আসামি ৩৫ জন । ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) জামালপুর সদর থানায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি  দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ৮ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র ছিল। মিছিলটি তমালতলা মোড়ের প্রধান সড়কে পৌঁছালে স্থানীয়দের বাধার মুখে দেশীয় অস্ত্র ফেলে তারা সরে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে।

মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করা হয়েছে।

এব্যাপারে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বলেন, "আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য রোধে মামলা করা হয়েছে এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।"

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


জামালপুরে ৭২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭২ জনের মধ্যে নামীয় আসামী ৩৭ জন। অজ্ঞাতনামা আসামি ৩৫ জন । ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) জামালপুর সদর থানায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি  দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ৮ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র ছিল। মিছিলটি তমালতলা মোড়ের প্রধান সড়কে পৌঁছালে স্থানীয়দের বাধার মুখে দেশীয় অস্ত্র ফেলে তারা সরে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে।

মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করা হয়েছে।

এব্যাপারে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বলেন, "আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য রোধে মামলা করা হয়েছে এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।"

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream