মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির
গণমাধ্যমে ব্রিফ করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

আত্মসমর্পণ ছাড়া পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘পাসপোর্ট বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্র অপশন হলো, আপিল দায়ের করা।’

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিশির মনির বলেন, মানবিক কারণে ও বাংলাদেশে হুমকি থাকায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্ত সাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই, ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ক্যানসেল হয়ে যায় গত বছরের ৭ জানুয়ারি। কারো পাসপোর্ট ক্যানসেল হয়ে গেলে আইন অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্র অপশন হলো, আপিল দায়ের করা। সেই অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্টের জন্য আপিল করা হয়নি। এর পরের বিষয় হচ্ছে, এই পাসপোর্টের জন্য আপিল করা হচ্ছে আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই তাকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

তিনি বলেন, স্টিভেন পওলস্ কেসি তিনি পাঠিয়েছেন, তিনি বলেছেন যে তারা এডভাইস (উপদেশ) চাচ্ছে। কি বিষয়ে এডভাইস চাচ্ছে? পাসপোর্ট এবং এনআইডি পাওয়ার জন্য তারা এডভাইস চাচ্ছে হাই কমিশনের কাছে যে কীভাবে নেসেসারি ডকুমেন্টেশন দ্রুতবেগে করা যাবে। তাহলে প্রশ্ন হলো- ইজ ইট এ পাসপোর্ট অ্যাপ্লিকেশন? পাসপোর্ট অ্যাপ্লিকেশন যদি কেউ করে তাহলে কি সে এডভাইস চায়? সে তো প্রার্থনা করে। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো- দিস অ্যাপ্লিকেশন ইজ নট এ পাসপোর্ট রিকোয়ারিং অ্যাপ্লিকেশন। ইট ইজ অনলি এ সিকিং এডভাইস ফর ডকুমেন্টেশন এন্ড এক্সপেডিশিয়াস প্রসেস। 

এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে- মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।

বিষয় : শেখ হাসিনা শিশির মনির

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না: শিশির মনির

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream