বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নাৎসিদের মতো আওয়ামী ফ্যাসিস্ট শক্তিও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাৎসিদের মতো আওয়ামী ফ্যাসিস্ট শক্তিও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাৎসিরা যেমন জার্মানি থেকে পালিয়ে যাওয়ার পর আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষা ও পতিত শক্তিকে রুখতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা চেষ্টা চালানো হচ্ছে—কখনো বিক্ষোভ, কখনো হরতাল বা অন্য কোনো নামে। তাদের মূল উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা। গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য ছিল, তা অক্ষুণ্ণ রেখে সম্মিলিতভাবে এসব চক্রান্ত নস্যাৎ করতে হবে। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে সংসদের ভেতরের ও বাইরের সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো অপসংস্কৃতি ও ইতিহাসের অংশ। সীমান্তের ওপার থেকে টেলিফোন বা অডিও বার্তা পাঠিয়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরি ও তাদের ওপর প্রতিশোধ নেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, তা ধোপে টিকবে না। হিটলারের নাৎসি বাহিনীর পলায়নের সঙ্গে এই দলের পলায়নের তুলনা টেনে তিনি বলেন, মহান আল্লাহ তাদেরকে আর এ দেশে ফিরে এসে অপশাসন চালানোর সুযোগ দেবেন না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার নিশ্চিত করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্ত করেন, বর্তমান সরকার মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ পরিচালনা করবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে যেমন নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন—ঠিক একজন মা যেমন সন্তানের জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন—আমরা সেই পরিবেশই গড়ে তুলব। আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো অবস্থায় পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না।

তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনবোধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও তিনি স্পষ্ট জানান। তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট আমলের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম জোরালোভাবে এগিয়ে চলছে।

বিষয় : কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী? নাৎসি আওয়ামী ফ্যাসিস্ট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


নাৎসিদের মতো আওয়ামী ফ্যাসিস্ট শক্তিও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নাৎসিরা যেমন জার্মানি থেকে পালিয়ে যাওয়ার পর আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষা ও পতিত শক্তিকে রুখতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা চেষ্টা চালানো হচ্ছে—কখনো বিক্ষোভ, কখনো হরতাল বা অন্য কোনো নামে। তাদের মূল উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা। গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য ছিল, তা অক্ষুণ্ণ রেখে সম্মিলিতভাবে এসব চক্রান্ত নস্যাৎ করতে হবে। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে সংসদের ভেতরের ও বাইরের সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।


২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো অপসংস্কৃতি ও ইতিহাসের অংশ। সীমান্তের ওপার থেকে টেলিফোন বা অডিও বার্তা পাঠিয়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরি ও তাদের ওপর প্রতিশোধ নেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, তা ধোপে টিকবে না। হিটলারের নাৎসি বাহিনীর পলায়নের সঙ্গে এই দলের পলায়নের তুলনা টেনে তিনি বলেন, মহান আল্লাহ তাদেরকে আর এ দেশে ফিরে এসে অপশাসন চালানোর সুযোগ দেবেন না।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার নিশ্চিত করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্ত করেন, বর্তমান সরকার মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ পরিচালনা করবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে যেমন নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন—ঠিক একজন মা যেমন সন্তানের জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন—আমরা সেই পরিবেশই গড়ে তুলব। আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো অবস্থায় পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না।


তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনবোধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও তিনি স্পষ্ট জানান। তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট আমলের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম জোরালোভাবে এগিয়ে চলছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream