বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নাৎসিদের মতো আওয়ামী ফ্যাসিস্ট শক্তিও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাৎসিদের মতো আওয়ামী ফ্যাসিস্ট শক্তিও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাৎসিরা যেমন জার্মানি থেকে পালিয়ে যাওয়ার পর আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষা ও পতিত শক্তিকে রুখতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা চেষ্টা চালানো হচ্ছে—কখনো বিক্ষোভ, কখনো হরতাল বা অন্য কোনো নামে। তাদের মূল উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা। গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য ছিল, তা অক্ষুণ্ণ রেখে সম্মিলিতভাবে এসব চক্রান্ত নস্যাৎ করতে হবে। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে সংসদের ভেতরের ও বাইরের সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো অপসংস্কৃতি ও ইতিহাসের অংশ। সীমান্তের ওপার থেকে টেলিফোন বা অডিও বার্তা পাঠিয়ে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরি ও তাদের ওপর প্রতিশোধ নেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, তা ধোপে টিকবে না। হিটলারের নাৎসি বাহিনীর পলায়নের সঙ্গে এই দলের পলায়নের তুলনা টেনে তিনি বলেন, মহান আল্লাহ তাদেরকে আর এ দেশে ফিরে এসে অপশাসন চালানোর সুযোগ দেবেন না।আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার নিশ্চিত করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্ত করেন, বর্তমান সরকার মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশ পরিচালনা করবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে যেমন নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন—ঠিক একজন মা যেমন সন্তানের জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন—আমরা সেই পরিবেশই গড়ে তুলব। আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো অবস্থায় পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে না।তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনবোধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও তিনি স্পষ্ট জানান। তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট আমলের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম জোরালোভাবে এগিয়ে চলছে।

সবার সঙ্গে আলোচনা করে ইনক্লুসিভ সংবিধান সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংবিধানে একটি অংশগ্রহণমূলক ও ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।সংবিধান সংশোধনের প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আহ্বান জানাই, তারা যেন সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন, অন্তর্ভুক্ত হন এবং আলোচনায় আসেন। আমরা সবার সাথে আলোচনা করে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটা সংশোধনী আনতে চাই।”যাঁদের সঙ্গে আলোচনা করা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিত্বের পাশাপাশি গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তি, জীবিত ভুক্তভোগী এবং নিহতদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গেও বসা হবে। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার পর সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তী সময়ে ওই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হবে এবং সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে।দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও অন্যান্য বিষয়:বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি একক রাষ্ট্র (‘ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সুভারেন রিপাবলিক’) এবং এখানে অঙ্গরাজ্যভিত্তিক ব্যবস্থা না থাকায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে। তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে একমত হওয়ার কথা স্মরণ করে তিনি জানান, সেই অনুযায়ীই প্রক্রিয়া এগোতে চায় কমিটি।এছাড়া বৈঠকে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি, প্রক্রিয়া ও কাঠামো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উন্মুক্ত আলোচনার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বৈঠকে প্রাপ্ত মতামতগুলো রেকর্ড করা হয়েছে এবং সংসদ যা সুষ্ঠু বিবেচনা করবে, সেটাই গ্রহণ করা হবে।

সবার সঙ্গে আলোচনা করে ইনক্লুসিভ সংবিধান সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সবুজ সংকেত পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে সরকারের মন্ত্রিসভায় একটি বড় ধরনের পুনর্বণ্টনের পথ তৈরি হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন প্রায় নিশ্চিত। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হতে পারে বলে জোরালো আলোচনা চলছে। সরকার গঠনের শুরু থেকেই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।সালাহউদ্দিন আহমদ ছাড়াও বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকেও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব কার হাতে যাচ্ছে—সেটিই এখন মূল আলোচ্য বিষয়। সচিবালয় সূত্রে সম্ভাব্য কয়েকটি নাম উঠে এসেছে। সম্ভাব্য তালিকায় সবার শীর্ষে রয়েছেন বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।অন্য এক সমীকরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের নামও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।রাষ্ট্রপতি পদে নির্বাচন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নতুন এই মন্ত্রিসভার দাপ্তরিক রদবদল আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ হতে পারে।

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream