বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?
কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সবুজ সংকেত পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে সরকারের মন্ত্রিসভায় একটি বড় ধরনের পুনর্বণ্টনের পথ তৈরি হয়েছে।

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন প্রায় নিশ্চিত। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হতে পারে বলে জোরালো আলোচনা চলছে। সরকার গঠনের শুরু থেকেই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।

সালাহউদ্দিন আহমদ ছাড়াও বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকেও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব কার হাতে যাচ্ছে—সেটিই এখন মূল আলোচ্য বিষয়। সচিবালয় সূত্রে সম্ভাব্য কয়েকটি নাম উঠে এসেছে। সম্ভাব্য তালিকায় সবার শীর্ষে রয়েছেন বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অন্য এক সমীকরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের নামও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নতুন এই মন্ত্রিসভার দাপ্তরিক রদবদল আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ হতে পারে।

বিষয় : কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী? পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। উপদেষ্টা নজরুল ইসলাম খানে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সবুজ সংকেত পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে সরকারের মন্ত্রিসভায় একটি বড় ধরনের পুনর্বণ্টনের পথ তৈরি হয়েছে।

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন প্রায় নিশ্চিত। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হতে পারে বলে জোরালো আলোচনা চলছে। সরকার গঠনের শুরু থেকেই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে।

সালাহউদ্দিন আহমদ ছাড়াও বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকেও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব কার হাতে যাচ্ছে—সেটিই এখন মূল আলোচ্য বিষয়। সচিবালয় সূত্রে সম্ভাব্য কয়েকটি নাম উঠে এসেছে। সম্ভাব্য তালিকায় সবার শীর্ষে রয়েছেন বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অন্য এক সমীকরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের নামও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নতুন এই মন্ত্রিসভার দাপ্তরিক রদবদল আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ হতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream