বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এনইউবিতে নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনইউবিতে নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
ছবি: সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  বুধবার (১১ নভেম্বর, ২০২৬)  বিশ্ববিদ্যালয়টিতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবুল কাশেম মো. মহিউদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সবাইকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ৭ নভেম্বরের ইতিহাস থেকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, সঠিক নির্দেশনা মেনে চলার এবং স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা নিতে হবে।

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. মারুফ-উল ইসলাম এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক।

আলোচনার শুরুতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো আদর্শবাদী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিষয় : বিপ্লব ও সংহতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


এনইউবিতে নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  বুধবার (১১ নভেম্বর, ২০২৬)  বিশ্ববিদ্যালয়টিতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবুল কাশেম মো. মহিউদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সবাইকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ৭ নভেম্বরের ইতিহাস থেকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, সঠিক নির্দেশনা মেনে চলার এবং স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা নিতে হবে।

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. মারুফ-উল ইসলাম এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক।

আলোচনার শুরুতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো আদর্শবাদী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream