বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা
দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা

বায়ুদূষণের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দিন দিন ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে বিশ্বের অনেক শহরেই বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

এ পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৩৪৪, যা নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষিত বায়ুর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান সূচক ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এসব তথ্য উঠে এসেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন ৩৪৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান স্কোর ২৮৪। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, যার বায়ুমান স্কোর ১৬৯। অন্যদিকে, ১৬৭ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এবং পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের বায়ুমান স্কোর ১৬৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

বিষয় : অস্বাস্থ্যকর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream