রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শর্ত মানলেই খুলবে হরমুজ, না মানলে বন্ধই থাকবে

শর্ত মানলেই খুলবে হরমুজ, না মানলে বন্ধই থাকবে

ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র বলেছেন, কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে না যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে।হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পারস্য উপসাগরে শত্রুপক্ষের কোনো সামরিক জাহাজ নেই এবং হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।আইআরজিসির মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী থেকে শত্রুপক্ষের সব যুদ্ধজাহাজ কমপক্ষে ৪০০ কিলোমিটার দূরে সরে গেছে। সামরিক ও আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে ইরানের অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া কোনো জাহাজ এই পানিপথ অতিক্রম করতে পারবে না।তিনি আরো বলেন, ওমানের নিকটবর্তী পানিপথটিও সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।মোহেব্বি বলেন, হরমুজ প্রণালী ইরান ও বিপরীতে অবস্থিত ওমানের অন্তর্গত। প্রায় এক মাস আগে ওমানের সাথে আলোচনা শুরু হয়েছে এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কিছু সমঝোতায় পৌঁছানো গেছে।তিনি আরো বলেন, এসব আলোচনায় প্রণালীর পানিসীমায় দুই দেশের অংশ এবং সেখান থেকে প্রাপ্ত আয়ে ইরান ও ওমানের অংশীদারিত্বের বিষয়েও সমঝোতা হয়েছে।আইআরজিসির মুখপাত্র অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, যার কারণে কাজের অগ্রগতি বিলম্বিত হয়েছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী খুলে দেয়া হবে না।সূত্র : পার্সটুডে

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা

হরমুজ প্রণালি আবার চালু হওয়ার অনেকটাই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে প্রণালিটি খোলার বিষয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংগঠনটি।শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া বক্তব্যে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নিজস্ব কিছু শর্ত ও নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তিনি বলেন, ইরানের কাছে হরমুজ কেবল অর্থনৈতিক নৌপথ নয়; এটি দেশটির ভৌগোলিক ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ অংশ।তিনি আরও জানান, এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।আইআরজিসির এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যখনই আমাদের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।এর মাধ্যমে তেহরান বার্তা দিল যে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপর নির্ভর করছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে এই সংকট মিটে যাবে, এমন ধারণাও নাকচ করে দিয়েছে আইআরজিসি।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream