শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। 

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। রাষ্ট্রপতি মনে করেন, সময়োপযোগী এই প্রতিপাদ্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করবে।

তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজের পরিবার, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। তাই এটি সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যা, অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে। এমনকি স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এবং শরীরের কোনো অঙ্গ কেটে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

তবে নিয়ম মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। তাই ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, নগরায়নের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।

তিনি বলেন, ‘আমি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’

রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

বিষয় : ডায়াবেটিস স্বাস্থ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। 

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। রাষ্ট্রপতি মনে করেন, সময়োপযোগী এই প্রতিপাদ্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করবে।

তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজের পরিবার, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। তাই এটি সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যা, অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে। এমনকি স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এবং শরীরের কোনো অঙ্গ কেটে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

তবে নিয়ম মেনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। তাই ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, নগরায়নের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।

তিনি বলেন, ‘আমি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’

রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream