শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শতবর্ষে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, প্রাক্তনদের মিলনমেলা

ঢাক-ঢোলের বাদ্য, রঙিন সাজসজ্জা আর আনন্দ-উচ্ছ্বাসে বর্ণিল হয়ে উঠেছে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। শতবর্ষের গৌরবময় ঐতিহ্য উদ্‌যাপনে একত্র হয়েছেন বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই ফিরে গেছেন কৈশোরের স্মৃতিমাখা দিনগুলোতে।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

ঢাক-ঢোলের বাদ্য আর রঙের ছোঁয়ায় উৎসবমুখর শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার গাড়িসহ নানা আয়োজন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান। তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের জন্য আজ অত্যন্ত গৌরবের দিন। প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ আজ বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে।

স্মৃতির টানে ফিরে এলেন প্রাক্তনরাঃ 

অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে এসেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক শিক্ষক জাহানারা বেগম (পুতুল আপা)। পড়াশোনা শেষে তিনি এই বিদ্যালয়েই দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করে অবসরে যান।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘প্রাণের টানে ছুটে এসেছি। সবাই একত্র হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি।’

দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে চলে স্মৃতিচারণা, গল্প-আড্ডা ও ছবি তোলার উৎসব।

বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী, বরিশাল সরকারি বিএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা মহিলা পরিষদের সভাপতি শাহ সাজেদা বলেন, ‘আজকের দিনটি আমাদের স্মৃতিতে সজীব থাকবে। দুই দিন আমরা একসঙ্গে কাটাব, ফিরে যাব কিশোরী জীবনের উচ্ছল দিনগুলোতে।’

দুই দিনব্যাপী এ আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা ও নানা বর্ণিল কর্মসূচি। শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি স্মরণিকা।

নারী শিক্ষায় ঐতিহাসিক অবদানঃ 

বরিশালে নারী শিক্ষার প্রসারে বিদ্যালয়টির ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। ১৮৬৮ সালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে নারীদের জন্য প্রথম একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও রক্ষণশীল সমাজের অসহযোগিতায় অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

১৮৭১ সালে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক জগদ্বন্ধু রাহা ও কয়েকজন সমাজকর্মীর উদ্যোগে গঠিত ‘নারীকল্যাণ সভা’ মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বার্ষিক পরীক্ষা ও পুরস্কারের ব্যবস্থা করে। পরবর্তী সময়ে ১৮৭৩ সালে সমাজকর্মী ও শিক্ষানুরাগী শরৎচন্দ্র গুহ বগুড়া রোডে নিজের জমিতে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

১৯২৩ সালে প্রতিষ্ঠানটি ‘বরিশাল সদর বালিকা উচ্চবিদ্যালয়’ নামে স্থায়ী রূপ পায়। ১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন কবি জীবনানন্দ দাশের পিসি স্নেহলতা দাশ। ১৯৬১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে এর নাম হয় ‘বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’।

মুক্তিযুদ্ধের ইতিহাসেও রয়েছে অবদানঃ 

নারী শিক্ষার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসেও রয়েছে এই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরুর দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের প্রথম সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনার জন্য গঠিত হয়েছিল ‘সংগ্রাম পরিষদ’।

এ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন ‘ঈশান স্কলার’ শান্তিসুধা ঘোষ (১৯০৭-১৯৯২)। শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও ক্রীড়ায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে।

প্রাক্তন শিক্ষার্থীদের মতে, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য নারীর স্বপ্ন, সাফল্য ও আত্মপ্রত্যয়ের স্মৃতিবিজড়িত এক গৌরবের ঠিকানা। শতবর্ষের এই আয়োজন তাই পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শতবর্ষে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, প্রাক্তনদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream